× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত যুবক

মোঃ শাহীন আলম (হাতীবান্ধা লালমনিরহাট) প্রতিনিধি।

১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

লালমনিহাটের হাতীবান্ধায় বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের গুলি বাংলাদেশী এক যুবক গুলিবিদ্ধ। পরে তাকে ভারতীয় বিএসএফ নিয়ে যায় এ ব্যাপারে বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার কথা জানা যায়। 

বুধবার ( ১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সীমান্ত এলাকায় জাহিদুল ইসলামের ছেলে হাসিনুর ইসলাম গরুর ঘাস কাটতে গেলে ভারতীয় বিএসএফ গুলি করে এ সময় তাকে আহত অবস্থায় ভারতীয় বিএসএফ নিয়ে যায়। পরে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে হাসিনুর কে ফেরত দেওয়ার কথা চলছে।

এবিষয়ে স্থানীয় লুৎফর রহমান বলেন, হাসিরুল সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে ভারতীয় বিএসএফ প্রথমে তাকে গুলি করে পরে নিয়ে যায় তবে মারা গিয়েছে কিনা এখনো জানা যায়নি। 

 হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ( ওসি) মাহামুদুন নবী বলেন, ঘটনার স্থলে পুলিশ গিয়েছে পরবর্তীতে এ বিষয়ে জানা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.