× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে এস‌এসসির চার পরীক্ষার্থীকে বহিষ্কার

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর ঝালকাঠি প্রতিনিধি।

১৭ এপ্রিল ২০২৫, ১৯:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি ২ য় পত্র ও গনিত পরীক্ষা চলাকালে অসাধু উপায় আশ্রয় নেওয়ার কারনে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ (১৭ এপ্রিল) পরীক্ষা শুরুর পর বড়‌ইয়া ডিগ্ৰি কলেজ কেন্দ্র থেকে ২ জন, গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন ও কানুদাসকাঠি ইসলামীয়া মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন কে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা শিক্ষার্থীরা হলেন, তিনজন ছাত্রী ও একজন ছাত্র তারা সোনারগাঁও জি কে মাধ্যমিক বিদ্যালয়, গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব পুটিয়াখালী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, নকলসহ ধরা পড়া ও বিভিন্ন অসদুপায় উপায় অবলম্বন করার কারণে বড়‌ইয়া ডিগ্রি কলেজ ও গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও পূর্ব পুটিয়াখালী ফাজিল মাদ্রাসায় এস‌এসসি (দাখিল) পরীক্ষা চলাকালে ১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.