× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে বাবার লাশ ঘরে রেখে পরীক্ষায় বসলো এসএসসি পরীক্ষার্থী ইভা

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর ঝালকাঠি প্রতিনিধি।

১৭ এপ্রিল ২০২৫, ২১:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির রাজাপুরে বাবার লাশ ঘরে রেখে এস‌এসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইভা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৪:১০ এ ইভার বাবা আলমগীর হাওলাদার (৬৮) এ মৃত্যু বরন করে। ১৭ (এপ্রিল) সকাল ১০টায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন বাবার লাশ ঘরে রেখে ইভা।বিষয় টি নিয়ে এলাকাতে ও ইভার সহপাঠীদের মধ্যে শোকের মাতম বয়ে চলছে। 

ইভা উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম গালুয়া স্কুল এন্ড কলেজ এর মানবিক শাখার একজন এস‌এসসি পরীক্ষার্থী। পশ্চিম গালুয়া স্কুল এন্ড কলেজের প্রাধন শিক্ষক বলেন, ইভা আমাদের স্কুলের শিক্ষার্থী বাবার লাশ রেখেও সে পরীক্ষায় অংশ নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় ও হৃদয়বিদারক ঘটনা।

আজ (১৭ এপ্রিল) সকাল ১০:৩০ এর দিকে জানাযা শেষে গালুয়া ইউনিয়নের হাসপাতাল রোডের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে আলমগীর হাওলাদারের দাফন সম্পন্ন হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.