× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মো. রফিকুল ইসলাম,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ।

১৯ এপ্রিল ২০২৫, ১৬:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরের ভাঙ্গায় এক এস.এস.সি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানার পুলিশ। নিহত ঐ ব্যাক্তি উপজেলার চুমুরদী ইউনিয়নের এলাকার মৃত লিটন মোল্লার ছেলে হাসিব মোল্লা (১৮) শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে হাসিব মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ভাঙ্গা  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রের জানাযায়, নিহত হাসিব মোল্লা চলতি বছর এস.এস.সি পরীক্ষা দিচ্ছিলেন। শুক্রবার দিবাগত রাতে প্রতিদিনের মতো পড়াশোনা শেষ করে নিজের সয়ন কক্ষে যায় এবং কোন এক সময় গামছা দিয়ে ঘরের রুয়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 
মৃত হাসিব মোল্লার মা বিউটি বেগম রাত তিনটার দিকে হাসিব এর সয়ন কক্ষের দিকে গেলে হাসিবকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা হাসিব মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা থানা পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজাদ বলেন, চুমুরদী গ্রামে এক জন  এস.এস.সি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে  মৃত্যুর বিষয়টি জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.