× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহনপুরে অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আলিফ হোসেন,তানোর প্রতিনিধি।

১৯ এপ্রিল ২০২৫, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুর উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত ১৯ এপ্রিল শনিবার দিনব্যাপি উপজেলার ৪টি অবৈধ ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় নিয়ম মেনে ইট ভাটা পরিচালনা না করায় এজিআই ও জেএসটার নামের দুটি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এএমএম নামের আরো দুটি ভাটা মালিককে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা, মোহনপুর থানার এএসআই খালেদসহ পুলিশ ও আনসার সদস্যরা।

এবিষয়ে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে সকল উপজেলায় এই অভিযান পরিচালনা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.