× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাড়াটিয়ার হামলায় নিহত কলেজ শিক্ষক

স্টাফ রিপোর্টার(কক্সবাজার) প্রতিনিধি।

২১ এপ্রিল ২০২৫, ১৪:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের উখিয়ায় ভাড়াটিয়ার কাছ থেকে দোকান ভাড়ার বকেয়া টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছে উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মো: ইকবাল (৬০)।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শরীফ প্রকাশ বট্টল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতেই ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরধরে আটককৃত শরীফ শিক্ষক ইকবালের উপর হামলা করে গুরুতর আহত করে, পরে স্বজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে নিশান জানান, রাতে তার বাবা ভাড়াটিয়া শরিফের কাছে দোকান ভাড়ার বকেয়া টাকা চাইতে যান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শরিফ তার বাবার গোপনাঙ্গে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

এনিয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোকান ভাড়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে শরীফ ওই শিক্ষকের ওপর হামলা চালায়। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.