× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধার বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি।

২৩ এপ্রিল ২০২৫, ২০:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ইদিলপুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্টে হয়ে খাদেম হোসেন(৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।  আজ (২৩ এপ্রিল) দুপুরে ইদিলপুর গ্রামের সোলায়মানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক খাদেম হোসেন ইদিলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে । 

স্থানীয়রা জানায়,বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে খাদেম হোসেন বাড়ির নিকটে প্রতিবেশী সোলায়মানের  ইরি ধানের জমি থেকে ধান কেটে কিছু ধান ঝরিয়ে  গবাদি পশুর জন্য জমি থেকে কেটে নিয়ে আসে। সেই ধান মেশিন দিয়ে মাড়াই করার জন্য মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় খাদেম হোসেন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) তাজ উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.