× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে শুরু হয়েছে মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণ

মাদারীপুর প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৫, ১৭:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরে জেলা  ক্রীড়া অফিসের আয়োজনে  শুরু হয়েছে মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণ। শুক্রবার (২৫) সকালে শকুনী লেকে অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপ সচিব মোহাম্মদ হাবিবুল আলম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এতে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সাঁতার প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মুন্সি, ক্রীড়া অফিসার সমীর বাইন, জেলা তথ্য অফিসার মো: দেলোয়ার  হোসেন, ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য জাহিদুর রহমান খান ও জুবায়ের আহমেদ নাফি প্রাক্তন খেলোয়াড়, কোচ ও অন্যরা।

এসময জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন বলেন, তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ০৪ জন বিভাগীয় সাঁতার  প্রতিযোগিতায় অংশগ্রহণের করার সুযোগ পাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.