× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি।

২৬ এপ্রিল ২০২৫, ১৭:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফেনীতে মাসব্যাপী বালক-বালিকা (অনূর্ধ্ব-১৪) সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। 

আজ (২৬ এপ্রিল) সকালে জেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই।শিশুদের জীবন রক্ষার কৌশল হচ্ছে সাঁতার শেখা।সাঁতার প্রশিক্ষণে যারা অংশগ্রহন করছেন তাদের জন্য এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। 
তিনি বলেন, প্রত্যেক পিতামাতাকে সন্তানের ভবিষ্যত চিন্তা করে তাদের সাঁতার শেখাতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফয়েজ করিম রনি,কফিল মাহমুদ রিয়াজসহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে,ফেনী জেলা পরিষদের পুকুরে ও পরশুরাম উপজেলায় মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণে ফেনী জেলার ৬টি উপজেলার অনূর্ধ্ব ১৪ বয়সের মোট ৩০ জন বালক-বালিকা অংশ নিচ্ছে।এতে প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন মো: মাহবুব,সহকারী প্রশিক্ষক হিসেবে থাকবেন মো: হারিছ ভূঁইয়া। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.