× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৬ এপ্রিল ২০২৫, ১৮:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আজ (২৬ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আবুল হাসেম। 

তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ।  অনুষ্ঠানে আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা শুভেচ্ছা বক্তব্য দেন। 


উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক জাহানারা আক্তারের সভাপতিত্বে মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের সহ-আহবায়ক দিগেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় ইয়ুথ গ্রুপের সদস্য ডলি ত্রিপুরা, আশিক রঞ্জন ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন। 


আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সর্বোচ্চ শক্তি হলো তাদের ভোটাধিকার। সঠিকভাবে ভোট প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ গঠনে নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বক্তারা তরুণ প্রজন্মের মাধ্যেমে ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ লিডার ও সদস্যগণ, স্থানীয় বাসিন্দা সহ অনেকে উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.