× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উখিয়ায় ‘ট্রিপল মার্ডার’ : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি।

২৬ এপ্রিল ২০২৫, ১৮:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের উখিয়ায় জমি বিরোধের জেরে তিনজনকে হত্যার ঘটনায় করা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টায় হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলে- নিহত মান্নান গংয়ের হত্যা মামলার প্রধান আসামি আবুল ফজল বাবুল (৩৭), ২ নম্বর আসামি মাহমুদুল হক (৩০) ও ৬ নম্বর আসামি মো. রায়হান (১৯)। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, গত ৬ এপ্রিল উখিয়ার কুতুপালংয়ের পশ্চিমপাড়া এলাকায় ২০ শতক জমি বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে পৃথক মামলা রুজু হয়। সেই মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতরা হলেন- ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তার আপন চাচাতো ভাই মো. আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮), সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.