× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৯ এপ্রিল ২০২৫, ২০:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময়, তাইন্দং এলাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩ লঙ্ঘনের অপরাধে জহিরুল ইসলাম কে ১০ হাজার টাকা।একইদিনে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারা লঙ্ঘনের দায়ে বড়নাল ইউনিয়নের  এস্কেভেটরের মালিক ফারুক হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.