× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগানবাজারের কৃতি সন্তান নায়েক রাসেলের পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন

মো.মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি :

০২ মে ২০২৫, ১৬:১৪ পিএম

ছবি: সংগৃহিত

পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন পদক প্রদান অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম এর হাত থেকে "পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাচ ২০২৪" ব্যাজ ও সনদপত্র গ্রহন করার সৌভাগ্য অর্জন করেন রামগড় লাগোয়া ভুঁজপুর বাগানবাজারের কৃতি সন্তান নায়েক মো. রাসেল।

বৃহস্প্রতিবার ০১ মে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে তাকে এ ক্যাটগরিতে  ব্যাজ ও সনদপত্র প্রদান করা হয়।  সে ১নং বাগানবাজার ইউনিয়নের চিনছড়া গ্রামের  মহরম আব্বাস আলীর ছেলে। নায়েক মোঃ রাসেল বর্তমানে  পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙামাটিতে কর্মরত।

নায়েক রাসেল জানান, এই অর্জন শুধু আমার একা নয় এই পথচলায় যিনি সর্বদা দিকনির্দেশনা, সাহস ও উৎসাহ যুগিয়েছেন, তিনি হলেন আমার ইউনিটের সম্মানিত ও প্রিয় কমান্ড্যান্ট স্যার,ড. এমএ সোবহান পিপিএম,
(এডিশনাল ডিআইজি), কমান্ড্যান্ট, পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙামাটি।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.