× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

০৪ মে ২০২৫, ১৫:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির দায়ে ওসমান গনি (৩৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (৩ মে) রাতে শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে এ আদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

আদালত সূত্র জানায়, জেলার দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গনি প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রয় করছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় অভিযুক্ত ওসমান গনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.