× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে ফ্ল্যাট বাসা থেকে ইয়াবাসহ ৪ নারী গ্রেফতার

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

০৪ মে ২০২৫, ১৫:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরে ৫০ পিচ ইয়াবা সহ ৪ নারীকে গ্রেফতার করেছে আমলাপাড়া ১নং পুলিশ ফাঁড়ির সদস্যরা । তারা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আজমত আলীর মেয়ে পাখি (২৯), জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকার মরহুম দুলাল শেখের মেয়ে মোছাঃ বিষ্টি (২২), অন্তর মিয়ার স্ত্রী মোছাঃ মাহি খাতুন (১৮),দেউরপাড় চন্দ্রা এলাকার সুজন মিয়ার মেয়ে স্বর্ণা (২১)। 

তাদের বিরুদ্ধে  ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে রবিবার (৪ এপ্রিল) সকালে  তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার বাদী আমলাপাড়া ১নং পুলিশ ফাঁড়ির এস আই রাসেল মিয়া নিশ্চিত করেছেন।  তিনি সাংবাদিকদের জানান,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।  শনিবার বিকালে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে, জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া ঝিগাতলা এলাকায় হাজী ফজলুল হক এর পাঁচ তালা বিল্ডিং এর ২য় তলার পূর্ব পাশ্বের ইউনিটে উত্তর পাশের রুমের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে । পরে মহিলা পুলিশ সদস্য দিয়ে তল্লাশী করে ৪ নারীকে গ্রেফতার ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে তাদের থানায় আনা হয়। 

স্থানীয় এলাকাবাসীরা জানান, এ বাসায় দীর্ঘদিন ধরে অপরিচিত মানুষজন চলাচল করে । এই বাসায় হেরোইন ও ইয়াবা সেবন সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হতো। হঠাৎ শনিবার সন্ধ্যায় পুলিশ এসে অভিযান পরিচালনা করে ৪ নারীকে গ্রেফতার করে। জামালপুরে আরো কোন ফ্ল্যাটে ভাড়া নিয়ে আরো কেউ মাদক কেনা বেচা করতেছে কিনা যাচাই বাচাই করে প্রশাসনের নজরদারি আরো বৃদ্ধি করে ব্যবস্থা নেওয়া হোক।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ  আবু ফয়সল মো: আতিক বলেন, এস আই রাসেল মিয়া বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে।এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.