× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে মাদক বিরোধী ষ্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।

০৪ মে ২০২৫, ১৭:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

পটুয়াখালীর দুমকিতে  মাদক বিরোধী ষ্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) দুপুর ১২ টায় চরগরবদী আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়েছে।

দুমকি থানা পুলিশ এর উদ্যোগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং,   বাল্যবিবাহ,  যৌতুক  বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।  তারই  অংশ হিসাবে দুমকির মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 
চরগরবদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীর উদ্দেশ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকের কুফল তুলে ধরেন দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.