× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

০৬ মে ২০২৫, ১৮:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনী জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট এম, শাহজাহান সাজু ও এডভোকেট নাসির উদ্দিন বাহারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ (৬ মে) দুপুরে ফেনী মডেল থানা পুলিশ সদর আমলি আদালত-১-এ তাদের সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা দুই জনই মহিপালে গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।

আদালতের এপিপি এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম, শাহজাহান সাজুকে সোমবার সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামী জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট নাসির উদ্দিন বাহার উচ্চ আদালত থেকে আগাম জামিনের জন্য নিম্ন আদালতে হাজির হন, আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় আহত এক ব্যক্তির দায়ের করা মামলায় শাহজাহান সাজু এজাহারভুক্ত আসামী।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.