× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

০৬ মে ২০২৫, ১৯:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বন্ধু।


আজ (৬ মে) দুপুরে উপজেলার টাঙ্গাইল-রামপুর সড়কের কাজীবাড়ী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী রাব্বি, ইফাদ ও জাহিদ মোটরসাইকেলযোগে রামপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে তারা আহত হন।
এরপর স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত ইফাদ ও জাহিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাজীপাড়া এলাকায় একজনের মৃত্যু হয় এবং অপর আহত দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.