× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সরকারি বাঙলা কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

নওশিন শারমিলি , বাঙলা কলেজ প্রতিনিধি।

০৮ মে ২০২৫, ১৬:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

থ্যালাসেমিয়ার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকারি বাঙলা কলেজে আয়োজন করা হয় দুইদিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

৭ ও ৮ মে অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট (ঢাকা উত্তর জোন)।

৭ মে, কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী।


আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও বাঁধন ইউনিটের প্রধান শিক্ষক উপদেষ্টা প্রফেসর সাবরিনা ইশরাত, প্রফেসর শামসুন্নাহার বকুল এবং কলেজ ছাত্রদলের সভাপতি মো. মোখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান বাঁধনের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


কর্মসূচির দুই দিনে মোট ৯২ জন শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারী তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারেন। বাঁধনের স্বেচ্ছাসেবীরা দায়িত্বশীলভাবে পুরো কার্যক্রম সম্পন্ন করে।


আয়োজকরা জানান, কর্মসূচিটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি রক্তদানের মতো মহৎ কাজে উদ্বুদ্ধ হওয়ার পরিবেশও তৈরি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.