× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর ঝালকাঠি প্রতিনিধি।

০৮ মে ২০২৫, ১৭:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির রাজাপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) বিকেলে উপজেলার পূর্ব ফুলহার গ্রামের খোকন আকন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত মন্নান আকনের ছেলে।

জানা গেছে, খোকন আকন দীর্ঘ ১৮/১৯ বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং সম্প্রতি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন।

প্রতিবেশী রফিকুল বিকেলে খোকন আকনের বাড়ির পিছনের বাগানে রেইনট্রি গাছে ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে নিহতের স্বজনরা এসে মরদেহটি নিচে নামান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.