× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে মোটরসাইকেল ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত-১

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

০৮ মে ২০২৫, ১৭:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবিতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বল্টু মিয়া (৪০)  নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ৭ মে বুধবার রাত ৯ টায় জয়পুরহাট - হিলি সড়কের  আনোয়ারুল ইসলাম চৌধুরীর চাতাল সংলগ্ন চাম্পাতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বল্টু মিয়া পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি  ফকিরপাড়া মহল্লার মুকুর ছেলে।

স্থানীয়রা জানায়, পাঁচবিবি থেকে মোটরসাইকেল যোগে হিলিতে যাওয়ার পথে চাম্পাইতলী নামক এলাকায় পৌছিলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সে মোটরসাইকেল সহ সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় ।
  
এসময় স্থানীরা পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যবরণ হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন দূর্ঘটনার বিষটি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.