× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা সারসহ আটক ১১

কক্সবাজার প্রতিনিধি।

০৮ মে ২০২৫, ১৭:৫২ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৮ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।

 তিনি বলেন, ভোর রাত ৪টার দিকে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হতে ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় কোনো বোটের উপস্থিতি বেআইনি। কোস্ট গার্ড বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশির সময় বোট থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয় এবং বোটে থাকা ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

 

আটকদের মধ্যে ৫ জন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এবং বাকিরা চট্টগ্রামের বাসিন্দা। পরে জব্দ করা সার টেকনাফ কাস্টমসে এবং আটক পাচারকারীসহ বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.