× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ'লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

১০ মে ২০২৫, ১৮:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

আমার বাংলাদেশ পার্টি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার(১০ মে) সকালে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আবদুল ওহাব মিনার (অবঃ)।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির। বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী জিএম রাব্বি। ঢাকা মহানগর দক্ষিণের যুব পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান।দুমকী উপজেলার সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মুনির।

মেজর ওয়াহাব মিনার ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বর্ননা দিয়ে বলেন, মানুষ বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, বাক স্বাধীনতা হরন করেছে, হাজার কোটি টাকা লোপাট করে ব্যাংক খালি করেছে। সর্বশেষ  বিগত ২৪ সালের জুলাই আগস্ট মাসে ১৪০০ ছাত্র জনতাকে খুন করেছে , ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে।‌ রেহাই পাইনি ছোট ছোট শিশুরাও। মানবতা বিরোধী এই কর্মকান্ডের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার চাই। 
এই ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি উত্থাপিত হচ্ছে সারা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মধ্যে থেকে।

তিনি আরো বলেন, নতুন কোন স্বৈরাচার যদি মাথা চাড়া দিয়ে উঠেতে চায় তাকেও এদেশের সাধারণ মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.