× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে চোরের মৃত্যু

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।

১৩ মে ২০২৫, ১৭:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় পানির মটর চুরি করতে বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুল মান্নান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ মে) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়া এলাকার বাদশার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী সাহারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাফর আলম মিস্ত্রির ছেলে। বিদ্যুতের তারে জড়িয়ে চোরের মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন। এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। সুরতহাল প্রতিবেদন পূর্বক লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.