× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলছিটিতে পা‌নি‌তে ডুবে শিশুর মৃত্যু

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি।

১৩ মে ২০২৫, ১৯:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব পাওতা গ্রামে খালে ডুবে আদুরী (২) নামের এক  কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

‎‎নিহত আদুরীর পিতার নাম জসিম হাওলাদার ও মায়ের নাম কলি বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার সময় পরিবারের অজান্তে আদুরী বাড়ির পাশের খালে পড়ে যায়। টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খাল থেকে তুলে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আ‌সে। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 
‎বিষয়টি নিশ্চিত করে ডা. ইলিয়াস হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা পরীক্ষা করে তার কোনো প্রাণচিহ্ন পাইনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.