× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবি বিএম কলেজের অধ্যক্ষ শাহিনুরকে পূনঃ বহালের দাবীতে স্বারকলিপি প্রদান

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

১৪ মে ২০২৫, ১৯:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়োগ সংক্রান্ত জটিলতায় বরখাস্ত হওয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট  (বিএম) কলেজের অধ্যক্ষ শাহিনুর রহমান কে স্ব-পদে পুণঃ বহালের দাবীতে  স্বারকলিপি প্রদান করা হয়েছে।

১৪ মে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নিকট বিএম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী রাকিব সরদার, রকি সরদার, রিমন সরদার, রিপন সরদার, নিরব হাসান, পার্থ ও রনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, আমি স্বারকলিপিটি গ্রহণ করেছি। এটি উর্ধত্বন কর্তৃপক্ষকে অবহিত করার পর নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, অধ্যক্ষ শাহিনুর রহমান নিয়োগ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে কলেজে বরখাস্ত অবস্থায় আছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.