× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিয়োগ প্রক্রিয়া নিয়ে উত্তাল রুয়েট

স্বচ্ছতা ও প্রভাবমুক্তের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহী ব্যুরো।

১৪ মে ২০২৫, ১৯:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। বুধবার (১৪ মে) বেলা ১১টা ১৫ মিনিটে তারা রুয়েটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও অযোগ্যদের নিয়োগ বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, রুয়েটে প্রভাব খাটিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে।

বিক্ষোভের ফলে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
পরে প্রশাসনের অনুরোধে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

এ ঘটনায় রুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.