× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুই ব্যক্তির জরিমানা

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

১৪ মে ২০২৫, ১৯:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনী সদর উপজেলার কাজীরবাগের গিল্লাবাড়িয়া এলাকায় অবৈধভাবে ও বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় সদর উপজেলার উত্তর বিরিঞ্চি এলাকার বাসিন্দা মো: মশিউর রহমান চৌধুরী ও ধর্মপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো: রফিকুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উভয়কে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দেশের মাটি ধ্বংসকারী এসব গণশত্রুদের  বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.