× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালী‌তে ইয়াবা ব‌্যবসায়ীর ৫বছ‌রের সশ্রম কারাদন্ড

শাহিন খান,পটুয়াখালী প্রতিনিধি।

১৫ মে ২০২৫, ১৭:০২ পিএম

ছবিঃ সংগৃহীত ।

পটুয়াখালী‌তে চান মিয়া না‌মের এক মাদক ব‌্যবসায়ীকে ৫বছ‌রের সশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছে আদালত।

বৃহস্প‌তিবার দুপু‌রে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)টেবিল ৯(খ) ধারায় দোষী সাব্যস্থ করে পটুয়াখালী জেলা স্পেশাল দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত চানমিয়া দুমকী উপ‌জেলার কা‌র্তিকপাশা এলাকার মোঃ আমির হোসেন শরীফের ছে‌লে।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী জেলা স্পেশাল পিপি এডভোকেট মোঃ রুহুল আমিন রেজা জানান, ২০১৭ সা‌লের ১৪জুলাই গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লায় র‌্যাব-৮ পটুয়াখালী ক‌্যা‌ম্পের সদস‌্যরা চান মিয়ার বসত ঘরে। এসময় চান মিয়ার স্বীকা‌রো‌ক্তিমূলক অনুযায়ী ওই ঘর থেকে ৯৪ পিস ইয়াবাসহ তা‌কে গ্রেফতার করা হয়। প‌রে র‌্যার-৮ এর ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে দুমকী থানায় মাদক আই‌নে এক‌টি মামলা দা‌য়ের করেন। দীর্ঘ স্বাক্ষ‌্যপ্রমান শে‌ষে আজ বিজ্ঞ আদালত এ রায় ঘোষনা ক‌রেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.