× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোম্পানীগঞ্জ যুবলীগের সভাপতি রুমেল চৌধুরী বিমানবন্দরে আটক

শাহাদাত হোসেন, নোয়াখালী(কােম্পানীগঞ্জ)প্রতিনিধি

১৭ মে ২০২৫, ১৬:১৩ পিএম

ছবি : সংগৃহিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করা হয়েছে।  শনিবার (১৭ মে) ভোর রাতের দিকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ কার্যক্রম) সভাপতি ও সাবেক বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন। 

শুক্রবার দিবাগত শেষ রাতের দিকে একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগের চেষ্টা করেন। কিন্তু বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা রুমেল চৌধুরী পলাতক ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.