× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

১৭ মে ২০২৫, ১৮:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীতে বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু হয়েছে।  শনিবার সকালে কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল মিয়া (৪৮) ওই ইউনিয়নের কাতলামারী গ্রামের বাসিন্দা৷ গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক জাহিদুল মিয়া কাতলামারী গ্রামের মুন্সীরহাটে অফদা বাধ এলাকায় ঘাস খাওয়ার জন্য গরুটিকে রেখে আসেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে গরুটি ঘটনাস্থলেই মারা যায়।

বৃষ্টি শেষে গরুর মালিক মাঠে গিয়ে গরুটিকে মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

কৃষক জাহিদুল মিয়া বলেন, বৃষ্টি শেষ হলে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরুটি মারা গেছে। আমি কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরুটি লালন পালন করছিলাম।আমার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।

স্থানীয় বাসিন্দা রহমান মিয়া বলেন, দরিদ্র কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরুটির আনুমানিক মূল্য লাখ টাকা। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.