× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে সনদ বিতরনের মধ্য দিয়ে শেষ হয়েছে মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণ

মাদারীপুর প্রতিনিধি।

১৮ মে ২০২৫, ১৭:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরে সনদ বিতরনের মধ্য দিয়ে শেষ হয়েছে মাসব্যাপী অনুর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণ। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রবিবার (১৭ মে) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করে জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় সাঁতার প্রশিক্ষণ প্রতিযোগিতা মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মাসুমুল হক, জাহিদুর রহমান খান, আতিকুর রহমান লাবলু ও জুবায়ের আহমেদ নাফি প্রাক্তন খেলোয়াড়, কোচ সহ অন্যরা।

অনুষ্ঠানে সমীর বাইন জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণ আমাদের শেষ। এখন আমরা চূড়ান্ত তালিকা থেকে ৪ জন কে বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রেরণ করবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.