× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

২০ মে ২০২৫, ১৯:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালেগাড়ী বিল এলাকায় ধান কাটতে গিয়ে স্থানীয় এক কৃষক বিলের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরদিন মঙ্গলবার (২০ মে) মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.