× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট জাফলংয়ে যৌথ অভিযানে ৫০ টি লিষ্টার ও ৪ টি বোমা মেশিন ধ্বংস

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

২০ মে ২০২৫, ১৯:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকা হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার ২০মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০ টি লিস্টার ও বোমা মেশিন  এবং ৪ টি বাল্ক হেডের বিভিন্ন যন্ত্রপাতি (মেশিন, বেটারি) ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিতি ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিলেট এর সহকারী পরিচালক বদরুল হুদা ,গোয়াইঘাট থানা পুলিশ,বন বিভাগ,বিজিবি সদস্য বৃন্দ। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, জাফলং ইসি ভুক্ত এলাকায় অবৈধভাবে বালু পাথর উত্তোলনে ব্যবহৃত লিষ্টার ও বোমা মেশিন,আনুষাঙ্গিক যন্ত্রপাতি ব্যাটারি ধ্বংস করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.