× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে আট রোহিঙ্গা নাগরিক আটক

বান্দরবান প্রতিনিধি

২১ মে ২০২৫, ১৬:৪৬ পিএম

ছবি : সংবাদ সারাবেলা

বান্দরবানে পৌর এলাকায় অভিযান চালিয়ে আটজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে বালাঘাটা মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আবদুল করিম (৪৫), শামসুল আলম(৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া(৪৫), মুজিবুল্লাহ (২৫), মো: তৈয়ব(২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ(২২)। তারা সকলেই কক্সবাজার উখিয়া ট্যাংকখালি ১৯ ক্যাম্পে ব্লক এ-১১ বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ক্যাম্প থেকে বের হয়ে বালাঘাটায় বিভিন্ন স্থানে গোপনে ভাবে কাজ করে আসছিল । পরে গোপন সংবাদ পেয়ে বালাঘাটা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুসলিম পাড়া এলাকা থেকে আট জন রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। পরে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেয়া হবে। রোহিঙ্গা মাঝি আবদুল করিম বলেন, গত দেড় মাস ধরে আমরা বালঘাটা মুসলিম পাড়া বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলাম।  
বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন বলেন, আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ চলছে। সবশেষে তাদেরকে কক্সবাজার ট্যাংকখালী ক্যম্পে ফেরত পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.