জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্রাক স্বাস্থ্য’র উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ-বিষয়ক অবহিতকরণ সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
২১ মে (বুধবার) উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে চন্দনাইশ ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, মেডিকেল অফিসার ডা. দীপন দেবনাথ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিন, এনজিও প্রতিনিধি নুরুল হক চৌধুরী, ব্রাকের কো-ডিনেটর নাছির উদ্দীনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।