× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর ঝালকাঠি প্রতিনিধি।

২২ মে ২০২৫, ১৩:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা জামে মসজিদের দক্ষিণ পাশে গুরাভাঙ্গা খালের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের লাশ পাওয়া গেছে ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজন গুড়াভাঙা খালে ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ ভাসতে দেখে আনুমানিক বয়স ২৫ হবে ভাসমান অবস্থায় দেখে রাজাপুর থানাকে অবহিত করে।

খবর পেয়ে রাজাপুর থানার ওসি তদন্ত আব্দুল মালেক সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত লাশ উদ্ধার করে। ওই ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডি সাথে যোগাযোগ করা হয়েছে বরিশালে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনো মরদেহের পরিচয় মেলেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.