× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় জনসচেতনতামূলক করনীয় শীর্ষক সেমিনার

ইমাম হোসেন খাঁন, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি।

২৫ মে ২০২৫, ২০:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিদ্বেষ ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীর দাগনভূঞায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে আমাদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে দাগনভূঞার স্টার রেড়িসন অডিটোরিয়ামে  সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্যাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসচেতনতামূলক করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ফেনী জেলা সভাপতি  ও বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মুফতি ইউসুফ কাসেমী।

বিশেষ অতিথি ছিলেন,সোনাগাজী ওলামা বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শিব্বির আহমাদ,  ফেনী-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক,বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আব্দুর রাজ্জাক,হেফাজতে ইসলাম বাংলাদেশ দাগনভূঞা উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান।

অনুষ্ঠানের বক্তারা নারী বিষয়ক কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন বাতিলের দাবি করে বিভিন্ন ধর্মের বিশেষজ্ঞদের অংশগ্রহণে কমিশন গঠন, ইসলামে দেয়া নারীর অধিকারগুলো পৃথক আইনে প্রতিষ্ঠিত করন, নারীদের জন্য বিশেষায়িত আদালত গঠন,নারীদের পণ্য হিসেবে উপস্থাপন না করাসহ ১০ দফা দাবির পক্ষে ইমাম-খতিব ও আলেম-ওলামাদের মাঠে ময়দানে জোরালো ভুমিকা রাখার অনুরোধ জানান তারা।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উত্তর শাখা সভাপতি মাওলানা বাছির উদ্দিন মাহমুদ,দক্ষিন শাখা সভাপতি মাওলানা ফারুক আহমেদ,উত্তর শাখা সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ,দক্ষিন শাখা সেক্রেটারি নুরুল আমিন মিরাজ,বাংলাদেশ মুজাহিদ কমিটি দাগনভূইঁয়া দক্ষিণ শাখা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ,ইশা ছাত্র নেতা মুহাম্মদ আবু সাঈদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দাগনভূঞা উপজেলা শাখার ২০২৫ ও ২০২৬ সেশনের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক  মাওলানা আতিকুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা মুফতি ইউসুফ কাসেমী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.