× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ২৩জনকে পুশইন বিএসএফের : সীমান্তে উত্তেজনা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

২৭ মে ২০২৫, ১৬:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন সীমান্ত দিয়ে ২৩ জন নারী পুরুষকে পুশ ইন করেছে বিএসএফ। যার মধ্যে সোনাহাট সীমান্ত দিয়ে ৮ জন (৫ জন পুরুষ, ৩ জন নারী), বহলগুড়ি সীমান্ত দিয়ে ৮ জন (৬ জন পুরুষ, ২ জন নারী) এবং কচাকাটার কেদার সীমান্ত দিয়ে ৭ জন (২ জন পুরুষ, ২ জন নারী)।

মঙ্গলবার (২৭ মে) ভোরে দিকে ভূরুঙ্গামারীর তিনটি সীমান্ত এলাকা  দিয়ে এসব নাগরীককে পুশ ইন করে বিএসএফ।

পরে তাদের আটক করে তিন বিজিবি ক‍্যাম্পের সদস‍্যরা। আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি বিজিবি। তাই  ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলেদেয়া  ২৩ জন কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি।  এসব নাগরীক বিজিবি কেদার , সোনাহাট ও বহলগুড়ি ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে বিজিবি সূত্রে জানাগেছে । এবিষয়ে কুড়িগ্রাম-২২বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে। তবে তারা  কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.