× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চেতনা নাশক ঔষধ দিয়ে দুর্ধর্ষ ডাকাতি

হাবিব সোহেল,গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ।

২৭ মে ২০২৫, ২০:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা দিন বেলাবো গ্রামে গত বুধবার মধ্য রাতে সাবেক মেম্বার বিএনপি নেতা ইদ্রিস আলীর ছোট ভাই সবুজ মিয়ার বাড়িতে চেতনা নাশক স্প্রে দিয়ে সবাইকে অচেতন করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা সঙ্ঘ বদ্ধ একটি চক্র কৌশলে এই ঘটনাটি ঘটিয়েছে।

এই ঘটনায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় 6 থেকে 7 লক্ষ টাকার মালামাল নিয়ে যায় এই চক্রটি। এই বিষয়ে পাগলা থানায় ভুক্তভোগী সবুজ মিয়া অভিযোগ দায়ের করিলে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন। এ বিষয়ে বাংলা থানার অফিসার্স ইনচার্জ ফেরদৌস আলম বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং চোর চক্রের সদস্যদেরকে ধরার জন্য তৎপরতা চালিয়ে।

এলাকাবাসী জানান গত ৫ আগস্টের পর থেকে এই চক্র সক্রিয় হয়ে উঠেছে। এরা বিভিন্নভাবে চুরি,ডাকাতি, লুটপাট এবং চাঁদাবাজি করে যাচ্ছে। এদের  বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ। এই বিষয়টি প্রশাসনের কাছে গুরুত্বের সাথে দেখার আবেদন জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.