× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা আনন্দ গ্রেফতার

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি ।

২৮ মে ২০২৫, ১৮:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা শ্রী আনন্দ বাদ্যকার(৪৩)কে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ ।

তিনি সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ডা গ্রামের মৃত মাখন বাদ্যকার@বুদু বাদ্যকারের ছেলে। সরিষাবাড়ি থানায় হস্তান্তরের পর  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বুধবার (২৮ মে) বিকাল ৪ টায় নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: নাজমুস সাকিব। 

তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকার এর সমন্বয়ে ঘঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে নয়টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে আন্তঃ জেলার চোর চক্রের প্রধান আসামী আনন্দকে গ্রেফতার করা হয়।  তিনি দেশের বিভিন্ন থানায় ৮ টি মামলার আসামী।  এ ছাড়াও তার নামে ওয়ারেন্ট  থাকায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় জামালপুর ডিবি পুলিশ।   

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.