× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তানোরে ছাত্র শিবিরের কোরআন শরিফ বিতরণ

আলিফ হোসেন,তানোর প্রতিনিধি।

০২ জুন ২০২৫, ১৬:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহীর তানোরে ছাত্র শিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে স্কুলের সাধারণ ছাত্রদের মাঝে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ১ জুন রোববার উপজেলার সরনজাই উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ছাত্র শিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি রাজশাহী জেলা পশ্চিম ইলিয়াস উদ্দিন,রাজশাহী জেলা পশ্চিম অফিস সম্পাদক আব্দুল মুমিন ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন তানোর শাখা সভাপতি কাজী আফজাল হোসেন প্রমুখ।

এছাড়াও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এদিন ২২০ জন ছাত্রের মাঝে বিনামুল্যে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.