× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

‎পিরোজপুর প্রতিনিধি।

০৩ জুন ২০২৫, ১৯:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

পিরোজপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সালাউদ্দিন কুমারকে সভপতি ও মাহমুদ হাসান শাহীনকে সাধারণ সম্পাক এবং রানা মল্লিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু, সহ-সভাপতি মাহদি হাসান, লুৎফুর রহমান লিটন, এস এম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, দপ্তর সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক ইফতেকার আহমেদ রনি।

নতুন কমিটির সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে পিরোজপুর জেলা ছাত্রদল জনকল্যাণে কাজ করবে। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।

কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন বলেন, দীর্ঘদিন রাজপথে সংগ্রামের পরে আজকে আমাকে সাধারণ সম্পাদক করে কমিটি প্রকাশ পেয়েছে। পূর্বের মত আগামীতে ও শহীদ জিয়ার আদর্শ বুকে ধারন করে তারেক জিয়ার ভিশন বাস্তবায়নের জন্য পিরোজপুর জেলা ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে।

এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.