× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

০৪ জুন ২০২৫, ১৮:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের বদরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৪জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সেলিনা আফরোজ, কৃষি সম্প্রসারণ অফিসার ওসমান গণি, জাকির হোসেনসহ উপসহকারী কৃষি অফিসাররা।

বক্তারা বলেন, এই কংগ্রেসের উদ্দেশ্যই হলো- কৃষিক্ষেত্রে সর্বশেষ গবেষণালব্ধ  প্রযুক্তি জ্ঞান কৃষকের মাঝে ছড়িয়ে দেয়া। কংগ্রেসে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন কৃষক মাঠ স্কুলের শতাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.