× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উল্লাপাড়ায় বাস চাপায় ১ যাত্রীর মৃত্যু

মো. শাহাদত হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

০৪ জুন ২০২৫, ১৯:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় সৌকত আহমেদ (২৩) নামের ১ যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১ঘটিকার সময়  উপজেলার ঢাকা- বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের রাধনাগরে এই ঘটনা ঘটে।

পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ী ফিরতে নিজে স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বগুড়া গামী এইসকে গাড়ীতে উঠেছিল সৌকত আহমেদ (২৩)।

সিরাজগঞ্জ রোডপার হলে হাটিকুমরুলে ঢাকা -বগুড়া মহাসড়কে গাড়ী এইস.কে গাড়ীর সুপারভাইজারের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে সুপারভাইজার ও হেলপারের সজোরে ধাক্কা দিলে চলন্ত গাড়ী থেকে পরে গাড়ীর পিছন চাকায় চাকার নিচে পরে তার মাথা থেঁতলে গেলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

নিহত সৌকত আহম্মেদ (২৩) বগুড়া জেলার নন্দি গ্রাম থানার হাজার বেগুনী পাড়া গ্রামের সোলেমান এর ছেলে।

এ ঘটনায় মরদেহ ও ঘাতক চালক,  সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেলেও গাড়ীটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়েছে পুলিশ। 

এবিষয়ে মুঠোফোনে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.