× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ার মিলল সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি

আরিফ খন্দকার, কুষ্টিয়া

১০ জুন ২০২৫, ১৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ারের গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের নামে নিবন্ধিত কোটি টাকার ল্যান্ড ক্রুজার প্রাডো (ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০)। সোমবার রাতে পুলিশ গাড়িটি জব্দ করে।

গাড়ি থেকে সংসদ সদস্যের স্টিকার ও কাগজপত্র উদ্ধার হয়েছে। ভবনটির ২য়, ৩য় ও ৪র্থ তলায় ‘জেনুইন লিফ টোব্যাকো’ নামে বিদেশি সংশ্লিষ্ট সিগারেট কোম্পানি ভাড়া নেয়। তাদের গাড়িচালক শান্ত জানান, জিএম বেলাল ও সিইও জাহিদের নির্দেশে গাড়ি স্টার্ট দিয়েছিলেন, তবে মালিকানা জানেন না।

ভবনের ফ্ল্যাট ও পার্কিং ভাড়া নিয়েছেন মেহেরপুরের মুস্তাফিজুর রহমান, যিনি ‘তারা টোব্যাকো’র শেয়ারহোল্ডার।

কুষ্টিয়া মডেল থানা জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.