× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে অবৈধ বালু ভর্তি ট্রাকসহ আটক ৩

গোলাম কিবরিয়া, শ্রীমঙ্গল প্রতিনিধি ।

১১ জুন ২০২৫, ২০:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ ভাবে উত্তলন করা বালু ভর্তি একটি ট্রাক জব্দ এবং অবৈধ বালু কারবারের সাথে জড়িত ৩জনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) অলক বিহারী গুণ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকা থেকে অবৈধভাবে উত্তলন করা বালুভর্তি একটি ট্রাক জব্দ করেন। এসময় অবৈধ বালু ব্যবসার অপরাধে ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের আক্কছ মিয়ার ছেলে শাহবুদ্দিন মিয়া (২৪), মৃত সৈয়দ আলী মিয়ার ছেলে আনোয়ার (২২) এবং বাদে আলিশা গ্রামের মখলিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৩৮৭২ ট্রাক এবং ১৫০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

তিনি বলেন-গ্রেপ্তারকৃতরা অবৈধ ভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে বালু উত্তোলন করে আসছে। এতে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরর পর বুধবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.