× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বার আউলিয়ায় চালকের গলায় ছুরি ধরে প্রাইভেটকার ছিনতাই

‌মোহাম্মদ জাম‌শেদ আলম,সীতাকুণ্ড প্রতিনিধি।

১২ জুন ২০২৫, ১৫:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া রয়েল গেট এলাকায় এক চালকের গলায় ছুরি ধরে একটি প্রাইভেটকার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই রাতে মিরেশ্বরাই সদরের ওভারব্রিজের নিচে যাত্রী ছাউনির সামনে থেকে চার ব্যক্তি যাত্রী সেজে প্রাইভেটকারটি ভাড়া নেন। চট্টগ্রাম শহরের সিটি গেইটের ওয়ালটন শোরুমের সামনে যাওয়ার কথা বলে তারা চালকের সঙ্গে ১,৮০০ টাকায় চুক্তি করেন। কিন্তু সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় পৌঁছার পর যাত্রীরা হঠাৎ চালকের গলায় ছুরি ধরে মুখে গামছা বেঁধে বেধড়ক মারধর করেন এবং তাকে মহাসড়কে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান।

ভুক্তভোগী চালক রাজিব হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমি আমার একমাত্র সম্বল বসতবাড়ি বন্ধক রেখে ও ব্যাংক থেকে লোন নিয়ে সাত মাস আগে ১৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনেছিলাম। এখন কীভাবে চলবো, পরিবার নিয়ে কোথায় যাব—কিছুই বুঝতে পারছি না।”

ঘটনার পর চালক সীতাকুণ্ড থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন বলেন, “একজন ড্রাইভার প্রাইভেটকার ছিনতাইয়ের অভিযোগ করতে থানায় এসেছেন। লিখিত অভিযোগ পেলে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং গাড়িটি উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা চালানো হবে।”

চালক রাজিব হোসেনের এই দুর্ঘটনা ব্যক্তিগত ট্র্যাজেডির পাশাপাশি দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুর বাস্তবতাও আবারও সামনে এনেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.