× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ড পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি।

১৬ জুন ২০২৫, ১৮:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সীতাকুণ্ড পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় পৌর বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে তাকে সহায়তা করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।


এ সময় মস্কো বেকার্স নামক একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় কোনো লাইসেন্স বা বিএসটিআই অনুমোদনের কাগজ দেখাতে পারেনি। বিএসটিআই-এর তথ্য যাচাই করে জানা যায়, প্রতিষ্ঠানটির কোনো পণ্যের মোড়ক নিবন্ধন সনদ এবং সংশ্লিষ্ট লাইসেন্স নেই। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দণ্ডিত করা হয়।


এছাড়া, রাজবাড়ী-২ নামক রেস্তোরাঁকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।


এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, "ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই পুরনো ও অস্বাস্থ্যকর খাবার চালিয়ে দেয়ার চেষ্টা করে। এ অভিযানের মাধ্যমে তারা কিছুটা হলেও সতর্ক থাকেন।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.