× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশে ড্রেন থেকে জনি সরকার নামে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

মাহমুদ হাসান কচি, নারায়ণগঞ্জ প্রতিনিধি।

১৭ জুন ২০২৫, ১৬:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশে ড্রেন থেকে জনি সরকার নামে হাত-পা বাধা বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১১টায় পূর্ব শিয়াচর লালখাঁ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

নিহতের বাবা জানান, জনি গার্মেন্টস শ্রমিক। সোমবার রাত ৯টায় বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।  সকালে খবরপেয়ে এসে ছেলের লাশ সনাক্ত করে।এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে তার চলাফেরা ছিল।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে মাদকের দ্বন্দ্বের জেরে এ হত্যাকান্ড হতে পারে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.